![]() |
| স্বরচিত রামকৃষ্ণ সংগীত |
রামকৃষ্ণ সঙ্গীত
পরাণ খুলিয়া দেহ মন সপিয়া
আনন্দে গাও সবে রাম কৃষ্ণ নাম,
এ ভব যাতনা রবেনা রবেনা
কাঁদিতে হবেনা ফেলে আঁখি জল।
গিরীশ মহা কবি যত নাস্তিক ভোগী
ত্বরে গেল সবে রামকৃষ্ণ স্মরি,
যপ তপ জাগ যজ্ঞ নাহি কিছু করে
সম্বল করে শুধু রামকৃষ্ণ নাম।
ডাকিতে ডাকিতে যবে বইবে নয়নধারা
দয়া করে দয়াল ঠাকুর এসে দিবেন ধরা,
লভিবে শান্তি পরম তৃপ্তি
অন্তরে বহিবে শুধু ধারা অবিরাম,
পরাণ খুলিযা দেহ মন সপিয়া
আনন্দে গাও সবে রামকৃষ্ণ নাম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন