শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে,
এমন দয়াল ঠাকুর আর পাবিনে
এমন প্রাণের ঠাকুর আর পাবিনে।
এমন জগৎ গুরু আর পাবিনে
এমন কল্পতরু আর পাবিনে
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে।
এমন দীন দয়াল আর পাবিনে
এমন পতিত পাবন আর পাবিনে।
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে ।
গদাধর রুপে তুমি এলে ভূবণে
পাপীতাপী উদ্ধারিলে তোমার নাম গুনে।
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে ।
কামার পুকুর ধন্য হল তোমার জনমে
দক্ষিণেশ্বর পূর্ণ হল তোমার সাধনে ,
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে ।
যত মত তত পথ তোমার জীবনে
অবতার বরিষ্টায় প্রণাম চরণে,
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে
এমন মধুর নাম আর পাবিনে ।
( সংশোধিত )



