রবিবার, ৩ জুন, ২০১৮

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন
জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে এমন প্রাণের ঠাকুর আর পাবিনে। এমন জগৎ গুরু আর পাবিনে এমন কল্পতরু আর পাবিনে জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে। এমন দীন দয়াল আর পাবিনে এমন পতিত পাবন আর পাবিনে। জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে । গদাধর রুপে তুমি এলে ভূবণে পাপীতাপী উদ্ধারিলে তোমার নাম গুনে। জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে । কামার পুকুর ধন্য হল তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হল তোমার সাধনে , জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে । যত মত তত পথ তোমার জীবনে অবতার বরিষ্টায় প্রণাম চরণে, জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে । ( সংশোধিত )

শনিবার, ২ জুন, ২০১৮

স্বরচিত রামকৃষ্ণ সংগীত

স্বরচিত রামকৃষ্ণ সংগীত
  
  
 রামকৃষ্ণ সঙ্গীত

পরাণ খুলিয়া দেহ মন সপিয়া
আনন্দে গাও সবে রাম কৃষ্ণ নাম,
এ ভব যাতনা রবেনা রবেনা
কাঁদিতে হবেনা ফেলে আঁখি জল।
গিরীশ  মহা কবি যত নাস্তিক ভোগী
ত্বরে গেল সবে রামকৃষ্ণ স্মরি,
যপ তপ জাগ যজ্ঞ নাহি কিছু করে
সম্বল করে শুধু রামকৃষ্ণ নাম।
ডাকিতে ডাকিতে যবে বইবে নয়নধারা 
দয়া করে দয়াল ঠাকুর এসে দিবেন ধরা,
লভিবে শান্তি পরম তৃপ্তি
অন্তরে বহিবে শুধু ধারা অবিরাম,
পরাণ খুলিযা দেহ মন সপিয়া
আনন্দে গাও সবে রামকৃষ্ণ নাম।

বীর সেনাপতি বিবেকানন্দঃ (কবিতা)

বীর সেনাপতি বিবেকানন্দ

বীর সেনাপতি বিবেকানন্দ

প্রণমি তোমায় বারবার,
হে ব্রহ্মজ্ঞানী বীর সন্ন্যাসী

ভক্তিনত চিত্তে খুঁজিগো তোমায়।
সহস্রদল পদ্ম রাঙাচক্ষু রুই
বড় দিঘির বরিষনে,
বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ
তুমি নররুপী নারায়নে।
সর্বত্যাগী হে যোগীবর
বিশ্বের প্রতিটি ঘরে,
দূর করে দিতে সব পাপতাপ
বেদমন্ত্রে দীক্ষায় নরে।
বিশ্বজনে শুনিয়েছ তুমি
এ মহামন্ত্র কিংবা বাণী,
জীব সেবায় হয় ঈশ্বর পূজন
যাপিতে জীবন ধরণী।
সপ্তর্ষি ঋষি মহাবিপ্লবী
নমিঃ নমিঃ তোমায় স্মরি,
তোমার মন্ত্রে দীক্ষিত হোক
কোটি কোটি নরনারী।
স্হূলদেহ নহে সুক্ষ্ণদেহ ধরে
বিরাজিছ অবনী মাঝে,
নন্দিত তুমি সারা বিশ্বে
তোমার অর্পিত কাজে।

প্রবীণ মেলায় ইফতার পার্টিতে আমরা কয়েকজন

প্রবীণ মেলায় ইফতার পার্টিতে আমরা কয়েকজন

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে এমন প্রাণের ঠাকুর আর পাবিনে। ...