শনিবার, ২ জুন, ২০১৮

বীর সেনাপতি বিবেকানন্দঃ (কবিতা)

বীর সেনাপতি বিবেকানন্দ

বীর সেনাপতি বিবেকানন্দ

প্রণমি তোমায় বারবার,
হে ব্রহ্মজ্ঞানী বীর সন্ন্যাসী

ভক্তিনত চিত্তে খুঁজিগো তোমায়।
সহস্রদল পদ্ম রাঙাচক্ষু রুই
বড় দিঘির বরিষনে,
বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ
তুমি নররুপী নারায়নে।
সর্বত্যাগী হে যোগীবর
বিশ্বের প্রতিটি ঘরে,
দূর করে দিতে সব পাপতাপ
বেদমন্ত্রে দীক্ষায় নরে।
বিশ্বজনে শুনিয়েছ তুমি
এ মহামন্ত্র কিংবা বাণী,
জীব সেবায় হয় ঈশ্বর পূজন
যাপিতে জীবন ধরণী।
সপ্তর্ষি ঋষি মহাবিপ্লবী
নমিঃ নমিঃ তোমায় স্মরি,
তোমার মন্ত্রে দীক্ষিত হোক
কোটি কোটি নরনারী।
স্হূলদেহ নহে সুক্ষ্ণদেহ ধরে
বিরাজিছ অবনী মাঝে,
নন্দিত তুমি সারা বিশ্বে
তোমার অর্পিত কাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন

শ্রীরামকৃষ্ণ কীর্ত্তন জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে এমন প্রাণের ঠাকুর আর পাবিনে। ...